মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা যেন পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। যাতে এ দেশে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।

শনিবার (১৬ই মার্চ) সকালে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিকী সম্মেলনের স্বাগত বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলন উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমার জীবনের অনেক স্মৃতি এখানে। আমি বিয়ে থেকে শুরু জীবনের সব ঘটনা এ ঢাকেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে। সেই ১৯৮০ সাল থেকে এর সঙ্গে জড়িত।

আরো পড়ুন : সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

তিনি আরও বলেন, আমি সবসময় একটা কথায় বিশ্বাস করি, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এ মন্ত্র মাথায় নিয়ে আমি সারাদেশ ঘুরে বেড়াচ্ছি। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা যেন পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। যাতে দেশে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।

এস/ আই.কে.জে/


স্বাস্থ্যমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250