রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকতে পারে রাজধানী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ দুপুর পর্যন্ত রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকার পরিবেশ কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমে আসবে। এলাকাভেদে দুপুরের আগেই মিলতে পারে সূর্যের দেখা। কিন্তু গতকালের মতো আজও দেশের উত্তরাঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। একইসঙ্গে শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড় ও সিরাজগঞ্জ জেলায়।

আজ শনিবার (২৫শে জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলামের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশজুড়ে কুয়াশার প্রাদুর্ভাব কমতে আরও দুই দিন সময় লাগতে পারে। তবে গতকালের তুলনায় আজ ঢাকায় কম কুয়াশা পড়েছে। আশপাশের নদীবাহিকায় অবস্থিত বিভিন্ন অঞ্চলে কুয়াশার পরিমাণ বেশি। এগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হতে অঞ্চলভেদে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এর আগেই ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে।

আরো পড়ুন : ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা, যেদিন থেকে বাড়বে শীত!

তিনি আরও বলেন, গতকালের মতো আজও উত্তরাঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। সেসব এলাকায় সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। যার কারণে শীতের অনুভূতি খানিকটা বেশি।

এর আগে, গতকাল রাতে প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সারাদেশে আজ রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এস/ আই.কে.জে

আবহাওয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250