সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

বাসায় গ্যাসের চাপ কম থাকলে সিলিন্ডার ব্যবহারের পরামর্শ প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার বিভিন্ন এলাকার গ্যাসের গ্রাহকেরা যারা গ্যাস পাচ্ছেন না, স্বল্পচাপ পাচ্ছেন, তাদের বিকল্প হিসেবে এলপিজি তথা গ্যাস সিলিন্ডার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (১৩ই মার্চ) বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, যে এফএসআরইউটি (ভাসমান টার্মিনাল) রক্ষণাবেক্ষণ চলছে, আগামী ৩০শে মার্চের আগে সেটি ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, আমাদের নিজস্ব গ্যাসের উৎপাদনও কিছুটা কমেছে। সব মিলিয়ে আমরা আশা করছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারব। তবে রমজানে কিছু সময় বিদ্যুৎবিভ্রাট হতে পারে।

আরও পড়ুন: ঈদযাত্রায় থাকছে ১৬ বিশেষ ট্রেন

এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বাসাবাড়িতে যেসব এলাকায় গ্যাসের স্বল্পতা দেখা যাচ্ছে, তারা বিকল্প হিসেবে এলপিজি তথা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারেন। কোনো শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি।

এসকে/ 

গ্যাস গ্যাস সিলিন্ডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250