মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

দাপুটে জোকোভিচ ভাঙলেন ফেদেরারের আরেকটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউএস ওপেনের শেষ ষোলোতে জার্মান প্রতিপক্ষ ইয়ান-লেনার্ড স্ট্রুফকে উড়িয়ে দিয়েছেন নোভাক জোকোভিচ। সরাসরি সেটে জেতার পথে জোকোভিচ ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য। আজ সোমবার (১লা সেপ্টেম্বর) সকালের ম্যাচটিতে স্ট্রুফের বিপক্ষে জোকোভিচের জয় ৬-৩, ৬-৩, ৬-২ গেমে। দুর্দান্ত এই জয়ের পথে একাধিক রেকর্ড ভেঙেছেন সার্বিয়ান এই মহাতারকা।

এই জয়ে ৩৮ বছর বয়সী জোকোভিচই এখন এক মৌসুমে চারটি গ্র্যান্ড স্লামের শেষ আটে ওঠা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়। জোকোভিচ এখানে মূলত নিজের রেকর্ডই ভেঙেছেন। বয়স ৩৪ বছর হওয়ার পর এটি আর কেউ করতে পারেননি, অথচ জোকোভিচ এই কীর্তি তৃতীয়বারের মতো করে দেখিয়েছেন।

এ ছাড়া অন্য একটি রেকর্ডে জোকোভিচ পেছনে ফেলেছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে। ফেদেরার তার উজ্জ্বল ক্যারিয়ারে আটবার বছরের চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটিতে শেষ আটে উঠেছিলেন।

এবার নোভাক জোকোভিচ সেই রেকর্ড ছাড়িয়ে নবমবারের মতো বছরে চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে নতুন ইতিহাস গড়লেন। এ সাফল্য শুধু তার ধারাবাহিক পারফরম্যান্স নয়, বরং বয়স সত্ত্বেও ফিটনেস ও মানসিক দৃঢ়তারও অনন্য প্রমাণ।

পাশাপাশি এই ম্যাচ জিতে জোকোভিচ পা রেখেছেন তার ক্যারিয়ারের ৬৪তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে। এর ফলে গ্র্যান্ড স্লামে সবচেয়ে কোয়ার্টার ফাইনাল খেলার পুরোনো রেকর্ডটিকে আরও একটু সমৃদ্ধ করলেন জোকোভিচ। এই তালিকায় ২ নম্বরে থাকা ফেদেরার কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন ৫৮ বার।

আজ ১০৯ মিনিটের ম্যাচে জোকোভিচ স্ট্রুফের সার্ভ ব্রেক করেছেন ছয়বার। এই পরিসংখ্যানই বলছে ম্যাচে জোকোভিচ কতটা দাপুটে ছিলেন। ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘আমি জানি না আর কতবার সুযোগ পাব। তাই প্রতিটিই লড়াই আমার জন্য বিশেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ আজ এখানে থাকার জন্য।’

নোভাক জোকোভিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250