শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪শে নভেম্বর) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬শে নভেম্বর কলেজের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, বন্ধের নোটিশ উপেক্ষা করেই সোমবার (২৫শে নভেম্বর) সকাল থেকেই কলেজ গেটে অবস্থান নিতে থাকে সোহরাওয়ার্দী ও কবি নজরুলসহ সাত কলেজের হাজারও শিক্ষার্থীরা। পরে তারা ডেমরায় অবস্থিত মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। এ ঘটনায় মোল্লা কলেজের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসায় মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গতকাল ন্যাশনাল মেডিকেল, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায় মোল্লা কলেজের নেতৃত্বে ৩৫ কলেজের শিক্ষার্থীরা। এরপর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। যার জেরে কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

ওআ/কেবি

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250