শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স কী শ্বশুরবাড়িতে বেড়াতে যাবেন

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স চারদিনের রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সফরে সপরিবার ভারতে এসেছেন। তবে তিনি চারদিন ভারতে থাকলেও শ্বশুরবাড়ি অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন না বলে জানা যায়। খবর এএনআইর।

ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের স্ত্রী ঊষা বালা (৩৯ বছর) চিলুকুরি ভারতীয় বংশোদ্ভূত। ঊষার বাবা রাধাকৃষ্ণ (কৃষ) ও মা লক্ষ্মী দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে ১৯৮০ সালে আমেরিকায় চলে যান। ঊষার বাবা-মা দুজনেই আমেরিকার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন।

এদিকে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ১৯৮৬ সালে ভান্সের স্ত্রী ঊষার জন্ম। আইনজীবী ঊষার সঙ্গে জে ডি ভ্যান্সের বিয়ে হয় ২০১৪ সালে। বর্তমানে তাদের তিন সন্তান (দুই ছেলে ইউয়ান ও বিবেক, মেয়ে মিরাবেল) রয়েছে। জে ডি ও ঊষা তিন সন্তান নিয়েই আজ সোমবার (২১শে এপ্রিল) সকাল ১০টার সময় ইতালি থেকে দিল্লি আসেন।

জে ডি ভ্যান্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে আজ সোমবার (২১শে এপ্রিল) রাতেই। ভাইস প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রী নৈশভোজের আয়োজন করেছেন। সেই বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত থাকবেন।

এ ছাড়া ভারতীয় কূটনৈতিক সূত্র অনুযায়ী, মোদি-ভ্যান্স বৈঠকে চতুর্দেশীয় অক্ষ ‘কোয়াড’শীর্ষ সম্মেলন নিয়েও আলোচনা হতে পারে। আগামী বছরের শেষ দিকে কোয়াডের শীর্ষ সম্মেলন ভারতে হওয়ার কথা। এ ছাড়া প্রতিরক্ষা সরঞ্জাম কেনাবেচা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

আজ সোমবার (২১শে এপ্রিল) দিল্লিতে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে যাবেন ভ্যান্স দম্পতি। দ্বিপক্ষীয় বৈঠক ও নৈশভোজের পর তারা চলে যাবেন মরুরাজ্য রাজস্থানের রাজধানী জয়পুরে। সেখানে এক অনুষ্ঠানে জে ডি ভ্যান্স ভাষণ দেবেন। ভ্যান্সের সঙ্গে ভারতে এসেছেন আমেরিকান প্রশাসনের পাঁচ উচ্চপদস্থ কর্মকর্তা।

আগামী বুধবার (২৩শে এপ্রিল) জয়পুর থেকে তারা যাবেন আগ্রা। এরপর আগামী বৃহস্পতিবার (২৪শে এপ্রিল)  জয়পুর থেকেই ভাইস প্রেসিডেন্ট ভান্স আমেরিকায় ফিরবেন। তাই শ্বশুরবাড়ি অন্ধ্রপ্রদেশ তার অদেখা থেকে যাবে।

আরএইচ/

ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250