রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল

নায়ক সুশান্তের মৃত্যুর পর বাধ্য হয়ে যে ব্যবসা শুরু করেন রিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ৯ই জুন ২০২৫

#

রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

পাঁচ বছর আগে এ জুন মাসেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ই জুন ভারতের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল তার মরদেহ। অভিনেতার পরিবার ও ভক্তরা দাবি করেছিলেন, সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেননি। তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। প্ররোচিত করেছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী।

মামলা দায়ের করা হয় রিয়া ও তার ভাইয়ের নামে। বিপদে পড়েন রিয়া, কমতে থাকে কাজ। একসময় কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল রিয়ার। বাধ্য হয়ে ভাইকে নিয়ে শুরু করেন ব্যবসা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এমনটা জানালেন রিয়া চক্রবর্তী। খবর বলিউড হাঙ্গামার।

রিয়া জানান, সুশান্তের মৃত্যুর পর অভিনয়ের প্রস্তাব আসা বন্ধ হতে থাকে তার। ভাই শৌভিক ক্ল্যাট পরীক্ষায় ৯৬ শতাংশ নম্বর পেয়ে এমবিএ পড়ার জন্য ভর্তি হয়। তবে কয়েক মাসের মধ্যে তিনি গ্রেপ্তার হন। যার ফলে কোনো কোনো কোম্পানি তাকে চাকরিতে নেয়নি। কারণ, তাকে ঘিরে রয়েছে বিতর্ক।

তারপরেই দুই ভাই-বোন মিলে রেডিমেড পোশাকের ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেন। তাদের ব্র্যান্ডের বিশেষত্ব হলো, পোশাকের মধ্যে থাকে বিশেষ বার্তা। প্রাধান্য পায় প্রতিবাদের ভাষা। ধীরে ধীরে সেই ব্যবসা বড় হয়েছে। বর্তমানে প্রায় ৩৮ কোটি টাকার বাজার মূল্য তাদের প্রতিষ্ঠানের।

সুশান্ত মারা যাওয়ার পর অভিনেতার বাবা ও বোনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী রিয়া এবং তার ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে আদালতে মামলা ওঠার পর তাদের জেল হেফাজতে পাঠানো হয়। সেই সময় এ-ও শোনা গিয়েছিল, রিয়া নিয়মিত মাদক সরবরাহ করতেন সুশান্তকে। 

তবে রিয়া সবসময় পুরো বিষয়টি অস্বীকার করে গেছেন। রিয়া বারবার বলার চেষ্টা করেছেন, তিনি কোনোভাবে সুশান্তের মৃত্যুর ব্যাপারে জড়িত নন। তাকে মাদক সরবরাহ করার নেপথ্যেও তার হাত ছিল না। দীর্ঘ পাঁচ বছর তদন্ত চলার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চূড়ান্ত রিপোর্টে সিবিআই নিশ্চিত করেছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। একই সঙ্গে রিয়া ও তার ভাইয়ের ওপর থেকে যাবতীয় চার্জশিট তুলে নেওয়া হয়।

এইচ.এস/

বলিউড নায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250