শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলির ভিডিও ভাইরাল, তদন্ত করছে পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে চাঁদা দাবির প্রতিবাদ করায় ছাত্রদলের এক নেতার বাড়ি লক্ষ্য করে ১৫ থেকে ২০টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী ছাত্রদল নেতা আহমেদ রেজা নগরের বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি যুবদলের পদপ্রত্যাশী বলে দলীয় সূত্র জানিয়েছে।

গত রোববার (১৪ই ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া উত্তর কুলগাঁও এলাকায় ফরিদ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। গতকাল সোমবার বিষয়টি জানাজানি হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চারজন যুবক অস্ত্র উঁচিয়ে একটি ভবনের সামনে দাঁড়িয়ে একের পর এক গুলি ছোড়েন। ১৫ থেকে ২০টি গুলি করার পর তারা দ্রুত সরে যান।

ঘটনার পর থেকে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা যায়নি। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর সহযোগীরা এই ঘটনার সঙ্গে জড়িত। আহমেদ রেজার প্রয়াত বাবা ফরিদ উদ্দিন চট্টগ্রাম মহানগর বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বালুছড়া উত্তর কুলগাঁও এলাকার একটি খালি জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। কাজটি মো. জনি নামের এক ঠিকাদারকে দেওয়া হয়। গত বৃহস্পতিবার বিকেলে ১০ থেকে ১১ জন যুবক এসে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর নাম ব্যবহার করে ঠিকাদার জনির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এ সময় জনি তার পূর্বপরিচিত যুবদল নেতা আহমেদ রেজাকে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে ওই যুবকদের কাছে টাকা চাওয়ার কারণ জানতে চান। তখন তারা ‘চা-নাশতার টাকা’ দাবি করেন। বাবু তাদের দুই হাজার টাকা দেওয়ার কথা বললে ঠিকাদার তিন হাজার টাকা দিতে চান। তবে যুবকেরা সেই টাকা না নিয়েই চলে যান।

এর পর থেকে আহমেদ রেজা বিদেশি দুটি নম্বর থেকে একাধিকবার হুমকি পান বলে স্থানীয়রা জানান। এরই জেরে রোববার রাতে চার যুবক এসে তার বাড়ি লক্ষ্য করে গুলি চালান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আহমেদ রেজা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, চার যুবক এসে পরপর গুলি ছুড়ে দ্রুত চলে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দীন বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ এবং সদস্যসচিব নাজিমুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, তফসিল ঘোষণার পর থেকে সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। তারা অবৈধ অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভীত করছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই পরিস্থিতিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। গুরুতর নিরাপত্তাহীনতার মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।’

নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘আমাদের একজন সাবেক নেতার বাড়িতে গুলি চালানো হয়েছে। ঘটনার পর থেকে পরিবারটি চরম আতঙ্কের মধ্যে আছে।’

উল্লেখ্য, গত ৫ই নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তিনি ও আরও পাঁচজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় ঘটনাস্থলে সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা নিহত হন।

এক মাসের বেশি সময় পার হলেও ওই ঘটনার শুটারদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হলেও প্রধান আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

ভিডিও ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250