শুক্রবার, ১৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

তেজস্ক্রিয় বর্জ্য সরাতে রোবট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাপানের ফুকুশিমায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ সরাতে রোবট পাঠিয়েছেন দেশটির প্রযুক্তিবিদেরা। বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টেপকোর (টেপকে) একজন মুখপাত্র জানিয়েছেন, গত মঙ্গলবার (১৯শে আগস্ট) তারা ক্ষতিগ্রস্ত একটি রিঅ্যাক্টর ভবনে বিকিরণের মাত্রা পরিমাপের জন্য দুটি রোবট ‘স্পট’ ও ‘প্যাকবট’ পাঠিয়েছেন। দুটি রোবটেই বিকিরণের মাত্রা মাপার যন্ত্র ডোজিমিটার রয়েছে। খবর  এএফপির।

এর মধ্যে কুকুরের মতো দেখতে ‘স্পট’-এ একটি ক্যামেরা সংযুক্ত আছে। টেপকো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তদন্তের ফলাফল সম্পূর্ণ মাত্রায় জ্বালানির ধ্বংসাবশেষ অপসারণের পদ্ধতি নির্ধারণে সহায়তা করবে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে ও অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মাসখানেক ধরে এই জরিপ চলবে। বিশেষ সরঞ্জাম ব্যবহার করে পরীক্ষামূলক প্রকল্পের আওতায় এখন পর্যন্ত দুবার অল্প পরিমাণ তেজস্ক্রিয় পদার্থের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে অপসারণের কাজ এখনো পুরোদমে শুরু হয়নি।

জে.এস/

রোবট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250