সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

পাচার টাকা উদ্ধারে দেশে-বিদেশে মামলা করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি:

পাচার হওয়া টাকা উদ্ধারে দেশ-বিদেশে মামলা করবে সরকার। চাইলে এখনই আইনজীবী নিয়োগ দিতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ রোববার (১৫ই জুন) বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, দেশ থেকে বিভিন্ন দেশে পাচার করা টাকা উদ্ধারে যেসব ডকুমেন্টস দরকার ছিল, তার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন সরকার চাইলেই মামলা করতে পারবে। 

তিনি বলেন, ‘মামলা পরিচালনার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক বেশ কিছু ল ফার্ম আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা এখানে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী।’

এসব ফার্ম কীভাবে মামলা থেকে নিজেদের ব্যয় নির্বাহ করবে—জানতে চাইলে গভর্নর জানান, পাচার টাকা উদ্ধারের পর তারা সেখান থেকে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত পার্সেন্টেজ নেবে। বাকি টাকা সরকারকে বুঝিয়ে দেবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘ব্রিটিশ সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ ভালো। সে কারণেই সেখানে বাংলাদেশ থেকে পাচার করা টাকা উদ্ধারে তৎপরতাও বেশি। শুধু তাই নয়, ব্রিটিশ সরকার পাচার করা টাকা উদ্ধারে আমাদের পরামর্শ ও সব রকমের সহযোগিতা দিয়ে আসছে। তবে আমেরিকা এ ক্ষেত্রে পিছিয়ে। দেশটিতে নতুন সরকার এসেছে। তাদের নীতি প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ চলছে।’

এইচ.এস/

আহসান এইচ মনসুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250