মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য হতাশার: হুমায়ুন কবির *** চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি *** হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: আরাঘচি *** পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড *** দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে *** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি *** নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

যে সিনেমাটিকে প্রতিযোগী মনে করছেন না জাহ্নবি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ১৯শে এপ্রিল প্রেক্ষাগৃহ ও ওটিটিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে জাহ্নবি কাপুর ও রাজকুমার রাওয়ের আলোচিত সিনেমা ‘মি. অ্যান্ড মিসেস মাহি’। 

অনেকেই ধারণা করছিলেন, ‘মি. অ্যান্ড মিসেস মাহি’ জাহ্নবির ক্যারিয়ারে নতুন পালক যুক্ত করবে। জাহ্নবিও একাধিক সাক্ষাৎকারে সিনেমাটি ঘিরে তার প্রত্যাশার কথা জানিয়েছেন। 

তবে আলোচনায় থাকা সিনেমাটি ঘিরে নতুন শঙ্কা তৈরি হয়েছে। কারণ একই দিন পর্দায় আসছে দক্ষিণী অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ ও বিদ্যা বালান অভিনীত ‘দো অওর দো পেয়ার’। সিনেমাটি গত জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও সেটা পিছিয়ে ২৯শে মার্চ নির্ধারণ করা হয়। তবে সেই তারিখেও আলোর মুখ দেখেনি ‘দো অওর দো পেয়ার’। 

আরো পড়ুন: লাল শাড়িতে ভক্তহৃদয়ে কাঁপন জাগালেন জয়া

অবশেষে বিদ্যা বালান জানান, আগামী ১৯শে এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। একই দিন দু’টি সিনেমা মুক্তি ব্যবসায়িক ঝুঁকি তৈরি করতে পারে। যদিও জাহ্নবি সিনেমাটির প্রচারণায় গিয়ে বলেছেন, তিনি ‘দো অওর দো পেয়ার’ সিনেমাটিকে বা তার শিল্পীদের প্রতিযোগী মনে করছেন না। তার মতে, ‘মি. অ্যান্ড মিসেস মাহি’র গল্প-অভিনয়ই দর্শকদের প্রেক্ষাগৃহে আসতে বাধ্য করবে। অন্যদিকে সিনেমাটির প্রযোজক করন জোহরও সিনেমাটি ঘিরে আশার বাণী শুনিয়েছেন। 

এসি/ আই.কে.জে/ 


সিনেমা জাহ্নবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250