শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ভারতের জন্য আকাশসীমা খুলে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে জুন ২০২৫

#

দেশে ফেরার প্রতীক্ষায় ভারতীয় শিক্ষার্থীরা। ছবি: আনন্দবাজার পত্রিকা

ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ইরান। দুই দেশের যুদ্ধে ইরানে আটকা পড়েছেন অন্তত ১ হাজার ভারতীয় শিক্ষার্থী। গতকাল শুক্রবার (২০শে জুন) এবং আজ শনিবার (২১শে জুন) তিন ধাপে ইরান তাদের দেশে ফেরত পাঠাবে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ভারতীয় এ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানে পড়াশোনা করা ভারতীয়দের দেশে ফেরত আনতে গত বুধবার (১৮ই জুন) অপারেশন সিন্ধু নামে এক অভিযান হাতে নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় শিক্ষার্থীদের বহন করা প্রথম উড়োজাহাজটি শুক্রবার রাত ১১টার দিকে ইরান থেকে দিল্লিতে অবতরণ করার কথা। আজ শনিবার সকাল ও সন্ধ্যায় আরও দুটি উড়োজাহাজে চেপে দেশে ফিরবেন ইরানে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীরা।

গত শুক্রবার (১৩ই জুন) শুরু হওয়া ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার একপর্যায়ে আকাশসীমা বন্ধ করে দেয় তেহরান। এতে ইরানে আটকা পড়েন ভারতীয় শিক্ষার্থীরা। তাদের বিশেষ করিডরের মাধ্যমে দেশে ফেরাতে নয়াদিল্লিকে অনুমতি দিয়েছে ইরান সরকার।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250