বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন *** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন *** আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন *** যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে *** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কলাগাছের কাঞ্জাইল দিয়ে শুঁটকি ভুনা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের আঞ্চলিক ও ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে 'কলাগাছের কাঞ্জাইল দিয়ে মলা মাছের শুঁটকি ভুনা' অন্যতম। শহুরে জীবনে যারা আঞ্চলিক খাবারের স্বাদ পেতে চান তারা এটি রান্না করতে পারেন। রইলো রেসিপি-

উপকরণ: কাঞ্জাইল কুচি ২ কাপ, মলা মাছ ১/২ কাপ, হলুদের গুঁড়ো ১/২ চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১/৩ কাপ, কাঁচামরিচ কুচি ৮/১০টি, লবণ স্বাদমতো, তেল ১/২ কাপ।

আরো পড়ুন : তেলাপিয়া মাছের সুস্বাদু কাবাব তৈরির রেসিপি

প্রস্তুত প্রণালি: শুঁটকি মাছ হালকা টেলে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভাজতে হবে। হালকা নরম হলে তাতে হলুদ-মরিচের গুঁড়ো দিয়ে কষাতে হবে। মশলার কাচা গন্ধ দূর হলে শুঁটকি ও কাঞ্জাইল কুচি দিয়ে ভালো করে কষাতে হবে। এবার পরিমাণমতো পানি দিতে হবে যেন সেদ্ধ হয়। কাঞ্জাইল ও শুঁটকি সেদ্ধ হলে এবং পানি শুকিয়ে তেল উপরে চলে আসলে নামিয়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন। 

এস/ আই.কে.জে/       



শুঁটকি ভুনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250