সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

অবশেষে জানা গেল, ডিম আগে না মুরগি আগে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বন্ধুদের আড্ডায় কিংবা বিভিন্ন তর্কে জটিল প্রশ্ন থাকে ডিম আগে না মুরগি আগে! অবশেষে উত্তর মিলল তার। এমনটা বলছেন বিজ্ঞানীরা। তবে এই দাবি নিয়েও কিন্তু তর্ক শুরু হতে পারে। তাদের যুক্তি ধোপে নাও টিকতে পারে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম লেডবাইবেল বলছে, অনেকের জীবনে সবচেয়ে বেশি শোনা প্রশ্নগুলোর মধ্যে এটি একটি। নিজেদের মতো করে এর উত্তরও দিয়েছেন অনেকে। মানুষের বিশ্বাস ও বিজ্ঞান কিন্তু এতে একমত হতে পারছে না। মানুষের ধারণা মতে, ১০ হাজার বছর আগে মুরগির প্রজাতির শুরু। তার মানে কি এর আগে ডিম ছিল? 

আরো পড়ুন : ১০ কোটি ডলারে বিক্রি হলো এই চিত্রকর্ম

বিজ্ঞানীরা কি বলছেন?

বিজ্ঞানভিত্তিক সাময়িকী বিবিসি সায়েন্স ফোকাসের এক প্রতিবেদনে একদল বিজ্ঞানী দাবি করেন, মুরগি আগে নয়, ডিম আগে। মুরগির অনেক আগে ডিমের জন্ম।

লুইস ভিলাজন নামের এক বিজ্ঞানী বলছেন, ডাইনোসর ডিম দিতো। যে সময় এরা ডিম দিত, তখন মুরগির কোনো অস্তিত্বই ছিল না। সেগুলো মুরগির ডিম না হলেও, ডিম তো!  

তবে এতে বড় প্রশ্ন থেকেই যায়, তাহলে কোন প্রাণীর ডিম আগে এসেছে? তখন লুইস ভিলাজন প্রশ্নটা ঘুরিয়ে দিচ্ছেন এভাবে, ‘তাহলে বলতে হবে মুরগি আগে নাকি সেই মুরগির ডিম আগে? এতেও কিন্তু ডিমই আগে।’ 

এখানে লুইস ভিলাজনের যুক্তিটা হচ্ছে, অন্য কোনো ভিন্ন প্রজাতির প্রাণীর মিলনের পর যখন প্রথম মুরগির প্রজাতির পত্তন হয়, তখন আগে তো ডিমটা দেয় এরা। সেই ডিম থেকেই তো হয় মুরগি। সেখানেও ডিমটাই আগে। 

এস/ আই. কে. জে/

ডিম মুরগি বিজ্ঞানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250