রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

মহাত্মা গান্ধীর দুর্লভ তৈলচিত্র বিক্রি হলো ২ লাখ ডলারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

মহাত্মা গান্ধীর সেই তৈলচিত্র। ছবি: বনহ্যামস

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি দুর্লভ অয়েল পোর্ট্রেট বা তৈলচিত্র লন্ডনে নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে বা ২ লাখ ৪ হাজার ৬৪৮ আমেরিকান ডলারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পোর্ট্রেটটির জন্য ৫০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ড পর্যন্ত দাম উঠতে পারে বলে অনুমান করেছিল নিলামঘর বনহ্যামস। কিন্তু সেটি প্রত্যাশার অনেক বেশি দামে বিক্রি হয়েছে। এটি ১৯৩১ সালে ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন আকেন। মহাত্মা গান্ধী তখন লন্ডন সফরে গিয়েছিলেন।

বনহ্যামস জানিয়েছে, এটি সম্ভবত একমাত্র অয়েল পেইন্টিং বা তৈলচিত্র, যার জন্য মহাত্মা গান্ধী নিজে চিত্রকরের সামনে বসেছিলেন। পোর্ট্রেটটি আঁকা হয়েছিল ১৯৩১ সালে দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স উপলক্ষে। সে সময় গান্ধী ভারতীয়দের স্বায়ত্তশাসনের দাবি নিয়ে আলোচনা করতে লন্ডন গিয়েছিলেন।

বনহ্যামস আরও জানিয়েছে, তৈলচিত্রটির চিত্রকর ক্লেয়ার লেইটন ছিলেন সেই অল্প কয়েকজন শিল্পীর একজন, যিনি গান্ধীর কার্যালয়ে প্রবেশের অনুমতি পেয়েছিলেন এবং একাধিকবার গান্ধীর সঙ্গে বসে তার ছবি আঁকার সুযোগ পান। ১৯৮৯ সালে লেইটনের মৃত্যুর পর থেকেই চিত্রকর্মটি তার পরিবারে উত্তরাধিকার সূত্রে সংরক্ষিত ছিল।

বনহ্যামস জানায়নি, কে এটি কিনেছেন এবং এটি জনসমক্ষে প্রদর্শন করা হবে কী না, তা-ও এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতজুড়ে অহিংস প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার আদর্শ লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। ভারতীয়দের কাছে তিনি ‘জাতির জনক’ হিসেবে পরিচিত।

মহাত্মা গান্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250