মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, ক্ষমা চাইলেন নির্মাতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভারতের হামলা মানেই যেন বলিউডে সিনেমা নির্মাণের মহোৎসব। পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় গত মঙ্গলবার (৬ই মে) মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। এ অভিযান শুরু হতে না হতেই বলিউডে শুরু হয়েছে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা বানানোর হিড়িক।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমার নিবন্ধন করেছে। এ খবর চাউর হতেই শুরু হয় ব্যাপক সমালোচনা। বিতর্কের মুখে সিনেমা বানাতে চাওয়া উত্তম মাহেশ্বরী এবার ক্ষমা চাইলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার দুই দিনের মধ্যই অভিযান নিয়ে সিনেমার পোস্টার প্রকাশ করে নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার। যে ছবির পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা।

গত শুক্রবার রাতে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার প্রকাশ করেন তারা। আর সেই পোস্টার দেখেই বেজায় চটেছে নেটপাড়ার একাংশ। দেশে যুদ্ধের আবহে তড়িঘড়ি পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে বেজায় বিপাকে পড়েছেন দুই পরিচালক। নেটপাড়ায় নিন্দা, কটাক্ষের ঝড়। এবার সে প্রসঙ্গেই মুখ খুললেন উত্তম মাহেশ্বরী।

পরিচালকের কথায়, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বের নিদর্শনে অনুপ্রাণিত হয়ে “অপারেশন সিঁদুর”–এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সিনেমার পোস্টারও মুছে দিয়েছেন নির্মাতা।

এইচ.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250