মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

৩ ঘণ্টা বরফের মধ্যে থেকে নারীর বিশ্বরেকর্ড

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলতি মাসটি বেশ হাড়কাঁপানো শীতের মধ্য দিয়ে যাচ্ছে। উত্তরাঞ্চলে কয়েকটি জেলায় তাপমাত্রা ৭-৮ ডিগ্রির নিচে থাকছে প্রায়ই, যাকে বলে শৈত্যপ্রবাহ। যেখানে তেঁতুলিয়ায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মানুষ যতটা সম্ভব পানি থেকে হাত দূরে রাখছে। কেউ কেউ গোসলও করছেন এক-দুই দিন পরপর। 

কিন্তু পোল্যান্ডের এক নারী বরফঠান্ডাকে জয় করেছেন। বরফের টুকরোভর্তি বড় এক বাক্সে তিন ঘণ্টা ডুবে ছিলেন তিনি। ওই নারীর নাম কাতারজিনা জাকুবোস্কা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সূত্রে এসব তথ্য জানা গেছে।

৪৮ বছর বয়সী কাতারজিনা ঠান্ডা সহ্য করার ক্ষমতার চূড়ান্ত পরীক্ষায় পাস করে নারীদের মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন। বরফে ভর্তি সেই বাক্সে তিনি ৩ ঘণ্টা ৬ মিনিট ৪৫ সেকেন্ড ছিলেন।

পুরুষদের মধ্যে প্রথম এই রেকর্ডধারী ছিলেন উইম হফ, যিনি ‘বরফমানব’ নামে পরিচিত। তিনি ছিলেন ১ ঘণ্টা ৫৩ মিনিট। বর্তমান এই রেকর্ডের মালিক পোল্যান্ডের ক্রজিসটফ গাজেউস্কি। তিনি বরফের মধ্যে ছিলেন ৩ ঘণ্টা ১১ মিনিট ২৭ সেকেন্ড।

কাতারজিনা পেশাদার ডিজাইনার। তিনি নিজের সহ্যক্ষমতা যাচাই করতে ও অন্য নারীদের এই চ্যালেঞ্জে অংশ নিতে উৎসাহিত করতে এ পদক্ষেপ নেন।

কাতারজিনা বলেন, আমি বিশ্বাস করি, নারী হিসেবে আমাদের অনেক শক্তি। আমি লোকজনকে দেখাতে চাই যে আমরা যদি চাই, সেটা করতে পারি।

আরও পড়ুন: চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের নিপার

এই রেকর্ডের চেষ্টায় নামার আগে কাতারজিনা একগাদা স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। কারণ, তিনি নিশ্চিত হতে চেয়েছেন যে এই ঠান্ডা তার স্বাস্থ্যে বিরূপ প্রভাবে ফেলবে না। এই চ্যালেঞ্জের জন্য তিনি তিনবার অনুশীলনের মধ্য দিয়ে গেছেন।

এ ছাড়া হাইপারবারিক অক্সিজেন থেরাপি ও ম্যাসাজের পাশাপাশি নিজেকে ইতিবাচক মনমানসিকতায় সম্মোহিত করে রাখতে হবে, এমন অনেক প্রস্তুতি তিনি নিয়েছেন।

কাতারজিনা বলেন, বরফে থাকার সময় তিনি কোনো অস্বস্তি বোধ করেননি। তিনি বলেন, ঠান্ডাটা আমার জন্য বাধা নয়, এর মধ্যে উষ্ণতা খুঁজে পেয়েছি।

এসকে/ 

বিশ্বরেকর্ড কাতারজিনা জাকুবোস্কা বরফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250