সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

বইমেলায় সিসিমপুর কিডস কর্নারের উদ্বোধন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও অমর একুশে বইমেলায় শিশুদের জন্য সিসিমপুর কিডস কর্নারের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২রা ফেব্রুয়ারি) সকাল ১১টায় এবারের প্রথম শিশুপ্রহরে বই মেলার শিশু কর্নারে এই সিসিমপুর কিডস কর্নারের উদ্বোধন করা হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা সিসিমপুর কিডস কর্নারের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউএসএআইডি বাংলাদেশের শিক্ষা অফিস পরিচালক সোনিয়া রেনল্ডস কুপার, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম, ইউএসএআইডি বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সুদেব কুমার বিশ্বাস প্রমুখ।

সিসিমপুর কিডস কর্নারের উদ্বোধনের পর সিসিমপুরের কার্টুন চরিত্র হালুম, ইকরি, শিপু ও টুকটুকিরা মঞ্চে ওঠে। এসময় উচ্ছ্বাসে ফেটে পড়ে শিশুরা। কার্টুন চরিত্রগুলো নেচে গেয়ে নিজেদের পরিচয় দেয় শিশুদের সামনে। পাশাপাশি বই পড়ার তাদের আগ্রহী করতে গান ও নাচ পরিবেশন করে।

আরো পড়ুন: কমেছে আলু-রসুনের দাম

উদ্বোধনের পরে বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা বলেন, প্রতিটি শিশুকে জন্মের পর থেকে শব্দের সঙ্গে পরিচিত করতে হবে। তাহলে শিশু ধীরে ধীরে পড়তে শিখবে। সিসিমপুর কোনো একটি ভাষার শব্দ নয়, সব ভাষার শব্দ, সিসিমপুর সারা বিশ্বের শব্দের সঙ্গে শিশুদের পরিচয় করাচ্ছে।

প্রতি বছর বই মেলায় শিশুদের বই পড়ায় আগ্রহী করে তুলতে বিশেষভাবে শিশুপ্রহরের আয়োজন করা হয়। এবারের বইমেলার প্রথম শিশুপ্রহরে শিশুদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে শিশু চত্বর। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসেন শিশু চত্বরে। বই দেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই কেনে শিশুরা।

জানা গেছে, বই মেলার প্রতি শুক্র ও শনিবার এবং ২১শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় শিশুদের সামনে পরিবেশন নিয়ে আসবে সিসিমপুর। প্রতিটি পরিবেশনের দৈর্ঘ্য ৩০ থেকে ৪০ মিনিট হবে।

এইচআ/  ‪আই.কে.জে

সিসিমপুর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250