রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

মুখে খাবার রেখে কোরআন তিলাওয়াত করা যাবে?

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কোরআন আল্লাহর পবিত্র কালাম। বেশি বেশি কোরআন তিলাওয়াতকারীদের আল্লাহর পরিজন বলা হয়েছে হাদিসে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিছু মানুষ আল্লাহর পরিজন। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বলেন, কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তাঁর বিশেষ বান্দা।’ (ইবনে মাজাহ, হাদিস, ২১৫)

কোরআন তিলাওয়াতের সময় তা মনোযোগ সহকারে শোনার কথা বলা হয়েছে। আল্লাহ তায়ালা বলেছেন, ‘যখন কোরআন তিলাওয়াত করা হয়, তখন কান লাগিয়ে শোনো এবং চুপ থেকো।’ (সূরা আরাফ, আয়াত : ২০৪) 

কোরআন তিলাওয়াতের সময় সবধরনের পার্থিব ব্যস্ততামুক্ত হয়ে বসতে হয়। এ সময় নিজের ভেতর গাম্ভীর্যতা নিয়ে আসা জরুরি এবং মনে মনে এই কথা খেয়াল রাখতে হবে যে, আমি আল্লাহর বাণী পাঠ করছি, তিনি তা শুনছেন।

আরো পড়ুন : কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুলের (সা.) আদর্শের বিকল্প নেই : ধর্ম উপদেষ্টা

কোরআন তিলাওয়াতের সময় মুখে খাবার বা কোনো কিছু না রাখা উত্তম। কারণ, এতে তিলাওয়াতের আদব রক্ষা ব্যাহত হয়। তবে কেউ যদি কখনো মুখে কিছু রেখে তিলাওয়াত করে এবং এ কারণে তিলাওয়াতে কোনো সমস্যা না হয়, তাহলে খাবার মুখে রেখে কোরআন তিলাওয়াত করা যাবে। তবে আলেমরা এমনটি করতে নিষেধ করেন। কারণ, কোরআন মহান রবের কালাম। এর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা জরুরি। (ফাতাওয়া কাসিমিয়া-৩/৫৬৩, ইমদাদুল মুফতীন-১৭২, ঈযাহুল মাসায়েল-১৩৬)

কোরআন তিলাওয়াতের সময় তিলাওয়াতের আদবগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। এখানে তিলাওয়াতের কয়েকটি আদব তুলে ধরা হলো—

১. পবিত্র হয়ে পরিচ্ছন্ন স্থানে কিবলামুখী হয়ে বসা।

২. নিজেকে আল্লাহর সামনে তুচ্ছ জ্ঞান করা।

৩. আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়ে তিলাওয়াত শুরু করা।

৪. ধীরে ধীরে অনুভব করে তিলাওয়াত করা।

৫. রহমতের আয়াতে রহমত প্রার্থনা করা।

৬. শাস্তির আয়াতের বেলায় পানাহ চাওয়া।

৭. জনসমাগমের জায়গায় তিলাওয়াত না করা।

৮. তিলাওয়াতকালে দুনিয়াবি কাজে মশগুল না হওয়া।

৯. অন্য কোনো কাজ করতে হলে কোরআন বন্ধ করা।

১০. কোরআনের অক্ষর-শব্দ-বাক্য শুদ্ধ ও সুন্দরভাবে সুর করে আদায় করা।

এস/ আই.কে.জে/


কোরআন তিলাওয়াত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250