সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

তিন দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে চেয়ারের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য উপস্থাপনকালে যোগদান করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এমএসসি ২০২৪ আগামী ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

অনুষ্ঠানটি বরাবরের মতো এবারও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর ওপর উচ্চপর্যায়ের বিতর্কের এক অনন্য সুযোগ এনে দিয়েছে।

১৯৬৩ সালের শরতে প্রতিষ্ঠিত এমএসসি পরবর্তী প্রধান সম্মেলন পর্যন্ত এবং সম্মেলন চলাকালে এর ৬০তম বার্ষিকী উদ্‌যাপন করবে।

ইওয়াল্ড ফন ক্লিস্টের দ্বারা এটি প্রতিষ্ঠার ছয় দশক পর এমএসসি এবারও সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আলোচনার জন্য বিশ্বের জ্যেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণকারী এবং চিন্তা-নায়কদের একত্রিত করছে।

এর আগে, প্রধানমন্ত্রী ১৫ই ফেব্রুয়ারি সন্ধ্যায় সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মিউনিখ পৌঁছেন।

শেখ হাসিনা আজ সম্মেলনে যোগদানের আগে হোটেল বেয়েরিশার হফে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আগমনে মিউনিখ এখন উৎসবমুখর

এর আগে উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আবাসভবনের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250