মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চীনে বাতিল হওয়া আর্জেন্টিনার প্রীতি ম্যাচ দুইটি হবে আমেরিকায়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কদিন আগে হংকং সফরে গিয়েছিল ইন্টার মিয়ামি। তবে মিয়ামির হয়ে এই ম্যাচে মাঠে নামেননি লিওনেল মেসি। এ কারণেই তার উপরে বেজায় ক্ষেপেছিল সেখানকার জনগণ। এরই ধারাবাহিকতায় আগামী মার্চে চীনের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনার দুইটি প্রীতি ম্যাচ বাতিল করে দিয়েছিল দেশটি।

তবে চীন ম্যাচ দুইটি বাতিল করে দেয়ায় ভাগ্য খুলেছে আমেরিকার। চীনে যে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা এখন হবে আমেরিকায়।

আগামী ২৩শে মার্চ মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের বিপক্ষে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২৬শে মার্চ লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলোসিয়ামে মেসিদের প্রতিপক্ষ হবে নাইজেরিয়া।

আরও পড়ুন: বাংলাদেশে বার্সেলোনার জার্সি তৈরির সম্ভাবনা

এদিকে চীনের মাটিতে আইভরিকোস্ট এবং নাইজেরিয়ার বিপক্ষে খেলা হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। আগামী জুন-জুলাইয়ে কোপা আমেরিকাও অনুষ্ঠিত হবে আমেরিকায়। ২১শে জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

এসকে/ 

আমেরিকা আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250