শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘বিশ্ব সরকার সম্মেলনে’ (ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট) অংশগ্রহণ করতে দুই দিনের সংক্ষিপ্ত সফরে আজ বুধবার (১২ই ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন।

বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা আছে কি না, এ প্রসঙ্গে জানতে চাইলে আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘এখন পর্যন্ত এ সম্পর্কে কোনো তথ্য নেই।’

সফর শেষে আগামী শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

১১ই ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে শুরু হওয়া বিশ্ব সরকার সম্মেলন চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের ১২তম বিশ্ব সরকার সম্মেলনের প্রতিপাদ্য- ‘ভবিষ্যতের সরকার গঠন’ (শ্যাপিং ফিউচার গভর্নমেন্ট)। এই সম্মেলনে ৮০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধি দল, ৬ হাজারের বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

হা.শা./কেবি


প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250