শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

অন্যান্যদের মতো ফিলিস্তিনি শিশুদেরও সুরক্ষার অধিকার আছে: হামাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৫

#

খাবার সংগ্রহের চেষ্টা করছে ফিলিস্তিনি শিশুরা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিনি শিশুরা জাতিসংঘের বিভিন্ন কনভেনশনে স্বীকৃত অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে। বৃহস্পতিবার (২০শে নভেম্বর) ইউনিভার্সাল চিলড্রেনস ডে উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলে সশস্ত্র গোষ্ঠীটি। তথ্যসূত্র: মেহের। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতিসংঘ ২০শে নভেম্বর ইউনিভার্সাল চিলড্রেনস ডে পালন করছে, অথচ ফিলিস্তিনি শিশুদের বাস্তবতা অত্যন্ত করুণ।’

হামাসের দাবি, ইসরাইলের গাজায় হামলা ‘জীবনের মৌলিক ভিত্তিগুলো— খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানসিক সাপোর্ট— ধ্বংস করে দিয়েছে; যা আন্তর্জাতিক কনভেনশন, মানবিক মূল্যবোধ এবং ফিলিস্তিনি শিশুদের অধিকার নিশ্চিতকারী জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।’

সশস্ত্র সংগঠনটি ইসরাইলি নেতাদের বিরুদ্ধে ‘শিশুদের ওপর সংঘটিত অপরাধের’ আন্তর্জাতিক বিচারের দাবি জানিয়েছে। 

সংগঠনটি বলেছে, আমরা  ‘আমাদের শিশুদের সুরক্ষা, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা— যেভাবে পৃথিবীর অন্য সব শিশুর অধিকার নিশ্চিত করা হয়,সেই একইভাবে অধিকার নিশ্চিতের’ আহ্বান জানাই।

জে.এস/

ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250