ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের কাছে ২৫ রানের হতাশাজনক হারে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে চাইলে আজ জিততেই হবে সফরকারীদের। এমন সমীকরণে টস জিতেছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সিরিজ বাঁচানোর লড়াইয়ের এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে জায়গা পেয়েছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।
খবরটি শেয়ার করুন