মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

কিমা পরোটা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইফতার টেবিলে রোজ চপ, বেগুনি আর ছোলা-মুড়ি খেতে চাইছে না পরিবারের মানুষগুলো। তাহলে কী করবেন? মাংসের কিমা দিয়ে বানাতে পারেন পরোটা। কিমা পরোটা কিন্তু ছোট-বড় সবাই ই পছন্দ করে। জেনে নিন রেসিপি- 

উপকরণ

ময়দা- আড়াই কাপ

তেল বা ঘি- ২ টেবিল চামচ

লবণ- স্বাদ মতো

কিমা- ২৫০ গ্রাম

তেল- ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- ১ কাপ

জিরা- ১ চা চামচ

কাঁচা মরিচ বাটা- ১ টেবিল চামচ

আদা, রসুন বাটা- ২ চা চামচ

মরিচ গুঁড়া- আধ চা চামচ

চাট মশলা- ২ চা চামচ

ধনেপাতা কুচি- আধ কাপ

আরো পড়ুন : ইফতারে খেতে পরেন স্বাস্থ্যকর চিকেন স্যান্ডউইচ

প্রণালি

একটি পাত্রে ময়দা, ঘি বা তেল আর সামান্য লবণ এক সঙ্গে মিশিয়ে নিন। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মথুন। শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখুন।

কড়াইতে তেল গরম করুন। এতে জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। সোনালি রঙ হয়ে এলে দিন আদা-রসুন বাটা। মসলা কষানো হলে মাংসের কিমা মেশান। ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। কিমার পানি শুকিয়ে এলে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিন। 

ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে কিমা সেদ্ধ করুন। পানি শুকিয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে রাখুন। 

ময়দার মণ্ড থেকে একটু বড় করে লেচি কেটে নিন। কিমা ঠান্ডা হলে লেচির মধ্যে কিমার পুর ভরে নিন। অনেকেই তেল বা ঘি দিয়ে লুচি-পরোটা বেলে থাকেন। কিন্তু পুর ভরা পরোটার ক্ষেত্রে শুকনো ময়দা দিয়ে পরোটা বেলে নেওয়াই ভালো। এতে পরোটা ফেটে পুর বাইরে বেরিয়ে আসার ভয় থাকে না।

এবার তাওয়ায় ঘি বা সাদা তেল ছড়িয়ে পরোটা ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন টক দই, পুদিনার চাটনি বা আচার দিয়ে। 

এস/ আই. কে. জে/


রেসিপি কিমা পরোটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250