শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সড়কে দুর্ঘটনা কমাতে মিটিং করে ফলাফল পাওয়া না গেলে মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনা বাড়ে। দুর্ঘটনা রোধ করা সরকারের দায়িত্ব। দুর্ঘটনা কমানো না গেলে অর্থাৎ ফলাফল পাওয়া না গেলে মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (৩০শে মে) রাজধানীর বিআরটিএ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি সভায় এসব কথা বলেন মন্ত্রী।

ঈদের সাত দিন আগেই ভাঙা সড়ক মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের সাতটি ফ্লাইওভার চালু করা হয়েছে। এতে যানজট কমেছে। গার্মেন্টস ছুটির কারণে চন্দ্রায় ঝামেলা হয়। চন্দ্রা রুটে যে রাস্তায় কাজ চলছে সেগুলো সাত দিন বন্ধ রাখতে হবে।

মেয়র হানিফ ফ্লাইওভারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারে যানজট হয়। ফ্লাইওভারের নিচে জটলা সৃষ্টি হয়। এটা পরিকল্পিত কিনা জনস্বার্থে দেখতে হবে।

সিটি করপোরেশনকে ঈদের সময় রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজধানীর প্রবেশপথগুলো নজরদারিতে রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, লক্কড়ঝক্কড় গাড়ি রং দিয়ে লাভ নাই, ফিটনেস গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এগিয়ে গেছে, বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিচে নেমে গেছে। ভালো গাড়ি তারা চালায় না। এজন্য সিটি করপোরেশন ও বিজিএমইএর সঙ্গে আলাদা আলোচনা করা দরকার।

আরো পড়ুন: রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালীতে প্রধানমন্ত্রী

ঈদের সময় যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের জানান, যানজটের ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। 

মন্ত্রী, এমপি যার লোকই হোক না কেন, হেলমেট ছাড়া ফিলিং স্টেশন থেকে কোনোভাবে জ্বালানি তেল দেওয়া যাবে না বলেও জানান তিনি।

এবার মহাসড়কের ওপর ২১৭টি কোরবানির পশুর হাট করার স্থান চিহ্নিত করা হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। 

এসি/ আই.কে.জে/

ওবায়দুল কাদের ‘দুর্ঘটনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250