শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

ঢাবি অধ্যাপকের পিএইচডি জালিয়াতি তদন্তে কমিটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে এমফিলের নকল করে পিএইচডি ডিগ্রি গ্রহণের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। 

মঙ্গলবার (৭ই মে) উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

নাম না প্রকাশের শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

এক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে জানান, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরকে প্রধান করা হয়েছে। বাকি সদস্যরা হলেন - মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এসএম জাবেদ আহমদ। কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। 

আরো পড়ুন: ঢাবি অধ্যাপক ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে কমিটি

উল্লেখ্য, গবেষণা নীতি অমান্য করে একই গবেষণা দিয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি গ্রহণের অভিযোগ ওঠে অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে। লেখার শিরোনাম পাল্টে আগের অংশ পরে ও পরের অংশ আগে জুড়ে দিয়ে তিনি এই ডিগ্রি নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  

এইচআ/ আই.কে.জে/  

ঢাবি অধ্যাপক পিএইচডি জালিয়াতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250