শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আমিরাতে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

হিজরি বর্ষপঞ্জির সপ্তম এবং ইসলামের চারটি পবিত্র মাসের একটি রজব। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শনিবার (২০শে ডিসেম্বর) চলতি হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রোববার (২১শে ডিসেম্বর) রজব মাসের প্রথম দিন। তথ্যসূত্র: গালফ নিউজ।

মুসলমানদের কাছে রজব মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এ মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু হয়। তবে রমজানের দেখা পেতে রজবের পর শাবান মাসটাও অপেক্ষা করতে হয়। তখন মুসলমানরা বিভিন্ন আমলের মধ্য দিয়ে যান। এখন রজব শুরুর মধ্য দিয়ে সিয়াম সাধনার মাস রমজানের ক্ষণগণনা (কাউন্টডাউন) আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল।

হিজরি মাস সাধারণত ২৯-৩০ দিনে হয়। রজব ও শাবান মাসও যদি তা–ই হয়, তাহলে ৬০ থেকে ৬১ দিন পর রমজান মাস শুরু হবে। তবে রমজান বা যেকোনো হিজরি মাস শুরু হওয়ার বিষয়টি একান্তভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

শনিবার আবুধাবির স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে রজব মাসের চাঁদ দেখা গেছে। চাঁদের ছবি সফলভাবে ধারণ করা হয়েছে।

চাঁদ দেখার কার্যক্রমে চার সদস্যের একটি দল অংশ নেয়। তারা হলেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা।

পবিত্র রমজান মাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250