রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ২৩শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ায় গতকাল বৃহস্পতিবার (২২শে মে) থেকে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এরই মধ্যে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। তা ছাড়া চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আগামী দু-তিন দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপকূলজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে। ২৬শে, ২৭শে কিংবা ২৮শে মের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

এইচ.এস/

আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250