মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ৯ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে খেলতে পারতেন তাসকিন আহমেদ। নিলামের শুরুতে নাম দিয়েছিলেন টাইগার এই পেসার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তির মুখে নিলামের আগেই নাম সরিয়ে নেন তাসকিন। এবারের নিলামে নাম থাকলে তাসকিনের দল পাওয়া অনেকটাই নিশ্চিতই ছিল বলা যায়।

যদিও পরে চলতি আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছিলেন। তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি।

আরো পড়ুন : জাতীয় দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (৯ই মে) মিরপুরে সংবাদ সম্মেলনে তাসকিন জানালেন আইপিএল খেলতে না পেরে কোনো আফসোস নেই, শুধু দোয়া চাইলেন। টাইগার এই পেসার বলেন, 'যে জিনিসটা চলে গেছে এটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ সামনে খেলব, সামনে অবসর সময় পাব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে। নীতি প্রায় একই। একেকজনের বডি টাইপ একেক রকম। এজন্য বোর্ড সতর্ক থাকে।'

তাসকিন আরও যোগ করেন, 'ফাস্ট বোলার যাদের দেখছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়ত আমার বডি টাইপ বা বোলিং টাইপ ডিফারেন্ট এজন্য আমি এবার যেতে পারিনি। আমার তো টেস্ট খেলারও কথা ছিল। শেষমুহূর্তে কাঁধের চোট ম্যানেজ করার জন্য আমি বিরতিতে গেছি... হয়ত ভবিষ্যতে খেলব ইনশাআল্লাহ, আফসোস নাই কোনো। শুধু দোয়া কইরেন।'

এস/ আই.কে.জে/

আইপিএল তাসকিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250