শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

শিশু সবজি খেতে না চাইলে বানাতে পারেন ভেজিটেবল বিরিয়ানি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি প্রত্যেকটি বাবা-মায়ের অভিযোগ থাকে শিশু মাছ-মাংস খেতে ভালোবাসলেও সবজি একদমই খেতে চায় না। তাদের জন্য সবজি দিয়ে বিরিয়ানি তৈরি করে দিতে পারেন।এছাড়া অনেকে আছেন যারা ডালের সমস্যার জন্য খিচুড়ি খেতে পারেন না। তাদের জন্যও সবজি বিরিয়ানি হতে পারে দারুণ এক আইটেম। রইলো রেসিপি-

উপকরণ : চিনিগুঁড়া পোলাওয়ের চাল দুই কাপ, পছন্দ অনুযায়ী সবজি পরিমাণমতো, দারুচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি ১ কাপ, বাদাম বাটা ২ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, টক দই আধা কাপ (ফেটানো), আদা-রসুন পেস্ট ২ টেবিল চামচ, ধনিয়া ও জিরার গুঁড়ো ১চা চামচ, দুধ ৪ কাপ, কেওড়াজল ১চা চামচ, তেল বা ঘি প্রয়োজন মতো, বেরেস্তা ও কাঁচামরিচ স্বাদ অনুযায়ী।

আরো পড়ুন : কাঁঠালপাতায় তালের পিঠা

প্রণালী : প্রথমে তেলের মধ্যে গরম মশলা দিয়ে সুঘ্রাণ বের হলে তাতে পেঁয়াজকুচি দিন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে তাতে আদা-রসুনের পেস্ট দিয়ে নেড়েচেড়ে গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর দিন জিরার গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো ও  লবণ। অল্প পানি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যেন লেগে না যায়। এরপর যোগ করতে হবে বাদাম বাটা, টমেটো কেচাপ ও টক দই। ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিন। 

সবজিগুলো মসলার সঙ্গে কষিয়ে নিয়ে ঢেকে দিতে হবে অল্প সেদ্ধ হবার জন্য। হাল্কা সেদ্ধ হয়ে এলে তাতে ৪ কাপ দুধ দিয়ে একটা বলক এলে দিয়ে দিন। তারপর ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করুন। চুলার জ্বাল থাকবে মিডিয়াম আঁচে। পানি কমে আসলে লবণটা পরীক্ষা করে নিন। কেওড়াজল, কাঁচামরিচ দিয়ে নেড়ে একদম কম জ্বালে ঢেকে দিন। ১৫-২০ মিনিট পর চাল ঝরঝরে হয়ে এলে বেরেস্তা ও ঘি দিয়ে নেড়ে আরো ৫ মিনিট দমে রাখুন। ঝরঝরে হয়ে গেলেই প্রস্তুত সবজি বিরিয়ানি।  

এস/কেবি

ভেজিটেবল বিরিয়ানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250