মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

ঘুরতে বের হয়ে শুনি আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে...

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৯ অপরাহ্ন, ১লা জুন ২০২৫

#

সারিকা সাবরিন। ছবি: সংগৃহীত

বেশ কয়েক দিন ধরেই খবর রটেছে, একজন ব্যবসায়ীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিনয়শিল্পী ও উপস্থাপিকা সারিকা সাবরিন। এমনটাও শোনা যাচ্ছে, এ সম্পর্কের কারণে নাকি সারিকার বর্তমান স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটতে চলছে। এ নিয়ে আজ রোববার (১লা জুন) বিকেলে তিনি বললেন, ‘আমার জীবনে এ রকম কোনো ঘটনা ঘটেছে, অথচ আমিই জানি না।

গত শুক্রবার (৩০শে মে) স্বামী–সন্তান নিয়ে ঘুরতে বের হয়েছিলেন এ অভিনেত্রী। এমন সময় তিনি প্রথম বিয়েবহির্ভূত সম্পর্ক ও বিচ্ছেদের ঘটনা সম্পর্কে জানতে পারেন। সারিকা জানান, এ ঘটনাগুলো পুরোপুরি কাল্পনিক, ভিত্তিহীন। এটার কোনো সত্যতা নেই। কে বা কারা ঘটনাগুলো ছড়াচ্ছে, সেটাও তিনি জানেন না।

সারিকা বলেন, ‘আমার কথা পরিষ্কার, আমি স্বামীর সঙ্গে আছি। বেশ ভালো আছি। এমন খবর শোনার পর অবাক হয়েছি। আমার স্বামীও এসব খবর দেখেছেন এবং বলেছেন, অবান্তর কিছুতে কান না দিতে। যে বা যারা আমার নামে এমন কথা ছড়াচ্ছে, তারা একবারের জন্যও আমার সঙ্গে কথা বলেনি।'

তিনি বলেন, 'কার কাছ থেকে এমন খবর সামনে এলো, বুঝতে পারছি না। যেখানে আমরা ভালো আছি, সেখানে বিচ্ছেদের প্রসঙ্গ কেন আসবে। স্বামী সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়ে শুনি আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, কেমনটা লাগে।’

এইচ.এস/

সারিকা সাবরিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250