শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটে বিনা লাভের বাজার, খুশি নিম্ন-মধ্যবিত্তরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৬ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় হতদরিদ্র ভোক্তাদের ওপর আর্থিক চাপ কমাতে বিনা লাভের দোকান শুরু করেছে ‘চলো পাল্টাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২২শে নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের পরিত্যক্ত যাত্রী ছাউনিতে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন স্বেচ্ছাসেবকরা। বিভিন্ন স্থান থেকে আসা স্বল্প আয়ের মানুষরা তাদের পছন্দের পণ্য কম দামে কিনতে ভিড় করেন। স্বল্প মূল্যে পণ্য কিনতে পেরে খুশি তারা।

নুরুল হক নামে এক ক্রেতা বলেন, আসলে দিন দিন বিভিন্ন পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের খুব কষ্ট হয়। এই দোকান থেকে কমদামে আলু, পেঁয়াজ, ডাল ও মিষ্টি কুমড়া কিনলাম। বেশ উপকার হয়েছে।

আরো পড়ুন : চাঁদাবাজি করতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন: হাসনাত

সোনাম উদ্দিন শেখ নামে আরেক ক্রেতা বলেন, এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য খুবই উপকারী। এটা যদি নিয়মিত থাকত, তাহলে অনেক ভালো হতো।

এদিকে এমন উদ্যোগের খবরে বিকেল সাড়ে ৪টার দিকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ বিনা লাভের দোকান পরিদর্শন করেন। উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

এদিন খোলা বাজারের ৭৫ টাকার আলু ৬৮ টাকায়, ১২০ টাকা কেজির কাচা মরিচ ৯০ টাকায়, ১১০ টাকার ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া মিষ্টি কুমড়া, লাউ, মুলা, চালকুমড়া, লাল শাকসহ বিভিন্ন পণ্য বাজার দরের থেকে কেজিতে ১০-২০ টাকা কমে বিক্রি করেছেন তারা। এদিন সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ শতাধিক ক্রেতা সেখান থেকে পণ্য ক্রয় করেছেন।

‘চলো পাল্টাই’ সংগঠনের সভাপতি সরদার এনামুল হক শিমুল গণমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমরা এটা করেছি। এখন থেকে প্রতি শুক্রবার আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনা লাভের পণ্য বিক্রি করা হবে বলেও জানান তিনি।

এস/ আই.কে.জে/       


বাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250