সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সজীব আহমেদ ওয়াজেদকে (জয়) আবারও প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২১শে জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগের সরকারেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। এর আগে গত ২৯শে নভেম্বর এই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

ওইদিন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা তার পদত্যাগের তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন দলটির সভাপতি শেখ হাসিনা।

এসকে/ 

প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয় আইসিটি উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250