মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

গ্র্যামিতে গান জমা দেবে না বিটিএস! বিস্মিত ভক্তরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে বিবেচনার জন্য নিজেদের কোনো গান জমা দেবে না কে–পপ গ্রুপ বিটিএস। তথ্যসূত্র: ভ্যারাইটি অবলম্বনে।

ইনস্টাগ্রামে বিটিএসের এক বিবৃতি পোস্ট করেছেন গ্রুপের সাত সদস্য আর এম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক।

বিটিএস বিবৃতিতে লিখেছে, ‘এ বছর গ্র্যামির জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি, অঞ্চল বা ভাষার সীমার বাইরে গিয়ে সংগীতকে তার নিজস্ব মূল্যেই শোনা ও গ্রহণ করা হবে।’

বিটিএসের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ভক্তরা। দীর্ঘদিন ধরে গ্র্যামি স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে আসছে গ্রুপটি।

২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগ চালুর ঘোষণা দিয়েছে রেকর্ডিং একাডেমি। এর মাসখানেক পর বিটিএসের এমন ঘোষণা এল।

নতুন বিভাগ সম্পর্কে রেকর্ডিং একাডেমি জানিয়েছে, এতে এশিয়ার স্বীকৃত পপসংগীত পরিবেশনার শৈল্পিক উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া হবে। এর মধ্যে কে-পপ, জে-পপ, সি-পপসহ বিভিন্ন সংগীতধারা থাকবে। তবে মনোনয়নের জন্য গানে এক বা একাধিক এশীয় ভাষার অর্থবহ ব্যবহার থাকতে হবে।

নতুন এই বিভাগ নিয়ে দক্ষিণ কোরিয়ার সংগীতাঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি এশীয় পপসংগীতের বৈশ্বিক প্রভাবের স্বীকৃতি। আবার অনেকে বলছেন, এর মাধ্যমে এশীয় শিল্পীদের গ্র্যামির মূলধারার বিভাগ থেকে আলাদা করা হচ্ছে।

এর আগে একাধিকবার গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিল বিটিএস। তবে কখনোই গ্র্যামি অ্যাওয়ার্ডস জেতেনি।

সামরিক প্রশিক্ষণ শেষে মার্চে ‘আরিরাং’ অ্যালবাম প্রকাশ করেছে বিটিএস। অ্যালবামটি সাড়া ফেলেছে। ভক্তরা আশা করেছিলেন, এবার হয়তো গ্র্যামি জিতবে গ্রুপটি। তবে তা হচ্ছে না।

বিটিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250