শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

৩৫০ সিসির মোটরসাইকেল উদ্ধার, দাম ৭ লাখ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশে চলাচলের অনুমতি নেই এমন একটি দ্রুতগতির মোটরসাইকেল ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ই মার্চ) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ সিসি গতির রয়েল এনফিল্ড মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন : ভোক্তা অধিকারের অভিযান, কেজিতে ২৮ টাকা কমল পেঁয়াজের দাম!

থানা সূত্রে জানা গেছে, ৩৫০ সিসি গতির মোটরসাইকেলটি ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি। এটি বাংলাদেশে চলাচলের এখনো অনুমতি মেলেনি। এর দাম সাত লাখ টাকার ওপরে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে এর কোনো নম্বর প্লেট নেই।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি কোথা থেকে কীভাবে বোয়ালমারীতে এসেছে, তার তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এস/ আই. কে. জে/ 


মোটরসাইকেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250