মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান *** আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর *** সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সেবার মান বাড়বে তো? *** বিটিভির লোগো বদলানোর উদ্যোগে বিশিষ্টজনদের আপত্তি

আর্মি সেক্রেটারির পদ ছাড়লেন ট্রাম্পের ‘ড্রোন গাই’ ড্যান ড্রিসকল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

#

ড্যান ড্রিসকল। ছবি: রয়টার্স

প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। তাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ড্রোন গাই’ বলা হতো।

৪১ বছর বয়সী ড্রিসকল ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ আর্মি সেক্রেটারি। বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে গত কয়েক মাস ধরে তার বিরোধ চলছিল।

হোয়াইট হাউস সিবিএসকে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, ড্রিসকল ট্রাম্পের পরিকল্পনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন এবং সামরিক অভিযানে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি হোয়াইট হাউস, পেন্টাগন ও মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে।

সম্প্রতি পদত্যাগ করা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের তালিকায় ড্রিসকল সর্বশেষ নাম। এর আগে গত এপ্রিলে নৌবাহিনীর সচিব জন ফেলানও হঠাৎ পদত্যাগ করেন।

এ ছাড়া সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ, জেনারেল ডেভিড হডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিনও পদ ছেড়েছেন।

পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এক ডজনেরও বেশি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, যার মধ্যে নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন।

ড্রিসকল ও হেগসেথের মধ্যে পর্দার আড়ালের বিরোধের কারণ পরিষ্কার নয়। তবে সিবিএস উল্লেখ করেছে, ড্রিসকল সেনাপ্রধান র‍্যান্ডি জর্জের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যাকে হেগসেথ পদত্যাগ করতে বলেছিলেন বলে জানা গেছে।

আর্মি সেক্রেটারি মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদ। নিয়মিত সেনাবাহিনী ছাড়াও ন্যাশনাল গার্ড এবং রিজার্ভ ফোর্সের সৈন্যদের দেখাশোনার দায়িত্ব থাকে এই পদের ওপর।

ড্রিসকল ২০০৭ সালে কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৯ সালে ইরাকে একটি ক্যাভালরি প্লাটুনের নেতৃত্ব দেন।

আর্মি সেক্রেটারি হিসেবে ড্রোন ও আধুনিক যুদ্ধপ্রযুক্তির প্রতি আগ্রহের কারণে তিনি ট্রাম্পের ‘ড্রোন গাই’ হিসেবে পরিচিতি পান।

গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

ড্রিসকল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঘনিষ্ঠ বন্ধু। তাদের পরিচয় হয়েছিল ইয়েল ল স্কুলে।

আর্মি সেক্রেটারি থাকাকালীন তিনি যুক্তরাষ্ট্রের শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং একইসঙ্গে তিনি ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বও পালন করেন।

ড্যান ড্রিসকল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250