শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে ফিফার পোস্ট

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৬

#

আর্জেন্টিনার জয়ের পর এভাবেই উদযাপন করেছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। ছবি: ফিফা

ফুটবল বিশ্বকাপের সময় পুরো বিশ্বের মতো বাংলাদেশও বুঁদ হয়ে থাকে ফুটবল উন্মাদনায়। প্রিয় দলের গোলের সময় পাড়া-মহল্লা, অলিতে গলিতে শোনা যায় চিৎকার। চায়ের কাপে ঝড় তোলার মতো সামাজিক মাধ্যমেও প্রিয় দলের প্রশংসার পাশাপাশি চলতে থাকে বিপক্ষ দলের সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রুপও। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের উন্মাদনা ফুটিয়ে তুলেছে।

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের সময় ফুটবলপ্রেমীদের বিরাট অংশ ভাগ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা গ্রুপে। প্রিয় দলের খেলা উপলক্ষে অনেক এলাকায় টানানো হয় প্রজেক্টর। ফুটবলপ্রেমীরা প্রিয় দলের জার্সি পরে খেলা দেখার পাশাপাশি দলের জয়ে ভুভুজেলা বাজিয়ে, নেচে, গেয়ে উদযাপন করেন ফুটবলপ্রেমীরা। ফিফা বিশ্বকাপ গতকাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে পাঁচটি ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে।’

বাংলাদেশ এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপে খেলতে পারেনি। তবু বিশ্বকাপ তো বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ চলার সময় পুরো বিশ্বের মতো উন্মাদনায় শামিল হয়ে থাকেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। আর্জেন্টিনা-ব্রাজিলের জয়ের সময় দেশে ফুটবলপ্রেমীদের ‘পাগলামি’র ঘটনা সংশ্লিষ্ট দেশগুলোর গণমাধ্যমেও প্রচার করা হয় ফলাও করে। ফিফার গতকালের পোস্ট করা ছবিতে চারটিই ছিল ব্রাজিল-আর্জেন্টিনা কেন্দ্রিক। একটা ছবিতে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি দেখা গেছে।

১১ জুন আসতেকায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে রেকর্ড লাল কার্ড দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, রোনালদোর মতো তারকারাও ভেঙেচূড়ে দিচ্ছেন একের পর এক রেকর্ড। এবার পাঁচ গোল করে ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ ১৮ গোলের রেকর্ড নিজের করে নিলেন মেসি। রোনালদো গত রাতে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে জোড়া রেকর্ড গড়েছেন। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250