রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

সমালোচনার মুখে সমান হলো ‘ঢেউ খেলানো’ রাস্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী এলাকায় রোদ আর তীব্র তাপদাহে সড়কের পিচ উঠে ঢেউ তোলা রাস্তা তৈরি হয়েছে। ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে আহত হয়েছেন অনেকেই।  

ঢেউ তোলা রাস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে ঝিনাইদহ সড়ক বিভাগ। পরে সড়ক বিভাগ ভেকু মেশিন দিয়ে সমান করে রাস্তা। গত ২দিন ধরে সড়কের বেশ কয়েকটি স্থানে মেরামত করা হয়েছে। এরপরও কিছু স্থানে একই অবস্থা রয়ে গেছে। 

জানা গেছে, তীব্র তাপদাহ আর রোদে গত ১৫ দিন ধরে সড়কের পিচ উঠে তৈরি হয় ঢেউ তোলার মতো রাস্তা। ঝিনাইদহ-যশোর পিচের রাস্তাটি দেখতে এখন একদম মেঠো সড়কে পরিণত হয়েছে। প্রতিদিন সড়কে হাজারো যাত্রী ও গাড়ি চালকরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে অকেজো হয়ে পড়ছে অসংখ্য গাড়ি। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তি পাচ্ছে সাধারণ মানুষ। 

স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই এমন বেহাল অবস্থা সড়কের। সড়কের মাঝখানে কয়েকটি সারি হয়ে গেছে।  

বিষয়খালী গ্রামের বসির আহমেদ গণমাধ্যমকে বলেন, আমি প্রতিদিন সকাল ৭টার দিকে ঝিনাইদহে নিজের কর্মস্থলে যাই। চলার পথে প্রায় সময় দেখতে পাই ছোট বড় দুর্ঘটনা। এই সড়কটি দ্রুত সংস্কার করার দরকার। তা না হলে ঘটতে পারে আরও বড় ধরনের দুর্ঘটনা।

আরো পড়ুন: তিন লাখ টাকা জরিমানার বিধান রেখে গ্রাম আদালত বিল পাস

মহারাজপুর ইউপি সদস্য আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ২০ থেকে ২৫টি মোটরসাইকেলসহ ছোট-বড় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। দুই সপ্তাহে প্রায় অর্ধশত মোটরসাইকেলের যাত্রী আহত হয়েছেন। সড়ক বিভাগের কাছে দাবি দ্রুত সড়কটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করা হোক। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তিনি।  

ঝিনাইদহ সড়ক বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম গণমাধ্যমকে জানান, ঝিনাইদহ-যশোর সড়কটি উইকেয়ার সেকশন (ফেজ-১) ৬ লেন প্রকল্পের অধীনে হস্তান্তর করার কারণে ঝিনাইদহ সড়ক বিভাগের বর্তমানে কিছু করার নেই। এখন সড়কে সব সমস্যা ওই প্রকল্পের মাধ্যমে সমাধান করতে হবে।  

এইচআ/ আই.কে.জে/  

সামাজিক যোগাযোগমাধ্যম ঢেউ খেলানো রাস্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250