বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৩ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

তারকা ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সংস্থাটি।

এর আগে, গত ২রা অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেটার সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ। তদন্ত শেষে সরকারের নির্দেশে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ। 

এর ফলে, বিশ্বসেরা অলরাউন্ডারের অচিরেই দেশে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হলো। এ মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। 

চলমান আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবকে দলে রাখেনি বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন এই সিরিজে না খেললেও তার খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক পরিস্থিতি ও সার্বিক ঘটনার প্রেক্ষাপটে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাকিবকে দেশের জার্সি গায়ে মাঠে না দেখার সম্ভাবনাই জোরালো হলো।

চলতি বছরের ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরার একটি নির্বাচনী আসন থেকে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়েন সাকিব। সেই নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্যও হন তিনি। তবে রাজনৈতিক পটপরিক্রমায় পরিস্থিতি ভিন্ন দিকে এগোলে ও শেখ হাসিনা সরকারের পতন হলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এতে সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর থেকেই দেশের বাইরে আছেন তিনি।

আই.কে.জে/

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250