বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে লাল চাঁদ হত্যাকে অজুহাত বানানো হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

আজ সোমবার (১৪ই জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনাকে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এ ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে।’

আজ সোমবার (১৪ই জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির  চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। বিএনপির মহাসচিব জানান, এ ঘটনা অনুসন্ধান করতে বিএনপির পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘লাল চাঁদ হত্যাকে ঘিরে পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চলছে। কোনো একটি মহলের প্ররোচনায় এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিএনপি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে।’

মির্জা ফখরুল বলেন, ‘পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টায় এ হত্যাকাণ্ডকে ব্যবহার করা হচ্ছে। আশপাশে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও কেউ কোনো ধরনের প্রতিরোধে এগিয়ে আসেনি—যা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ৯ই জুলাই, কিন্তু হত্যাকাণ্ডের ভিডিও পরিকল্পিতভাবে ১১ই জুলাই জুমার নামাজের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। কিছু সুনির্দিষ্ট আইডি ও পেজে আগে থেকেই তৈরি করা ফটোকার্ড প্রচার করা হয়। যা প্রমাণ করে, ঘটনাটি অনলাইনে ছড়িয়ে দেওয়ার জন্য আগেই প্রস্তুতি নেওয়া হয়েছিল।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250