বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ডিসেম্বরের আগে যেভাবে নির্বাচন আয়োজন সম্ভব, জানালেন আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

আজ বুধবার (২৩শে এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ দিন গণফোরামের সঙ্গেও বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। এসব বৈঠকে আমীর খসরুর সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুও অংশ নেন।

আমীর খসরু বলেন, বিএনপি সংস্কার চায় না—এমন প্রচারণা চালিয়ে কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। অথচ বিএনপিসহ সব রাজনৈতিক দলই রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত দিয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য রয়েছে, সেগুলো জাতির সামনে প্রকাশ করা উচিত।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সব দলের মতামতের প্রতিবেদন এক মাসের মধ্যে প্রকাশ করতে হবে। এরপরই যেন সবাই ‘জুলাই সনদে’ সই করতে পারে, সেই প্রস্তুতি নেওয়া দরকার। জুনের মধ্যেই যদি ‘জুলাই সনদ’ সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। তার আগেই নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব।

এইচ.এস/

আমীর খসরু মাহমুদ চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250