শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

বুকে জ্বালাপোড়া দূর করার উপায়, জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের দেশের মানুষের মধ্যে বেশ সাধারণ একটি সমস্যা বুকে জ্বালাপোড়া করা। বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দিতে পারে। তবে বেশিরভাগ সময়ে খাবারের অভ্যাস এক্ষেত্রে দায়ী থাকে। অতিরিক্ত খাওয়া কিংবা মসলাদার, ভাজাপোড়া খাবার বেশি খাওয়ার অভ্যাস আপনার বুকে জ্বালাপোড়ার কারণ হতে পারে।

পুষ্টিবিদের মতে, আমাদের পেটের অ্যাসিড খাদ্যনালীতে পৌঁছানোর পর টিউবটি মুখ থেকে পাকস্থলীতে খাদ্য বহন করলে অ্যাসিডিটি হয়। যার ফলে বুকে জ্বালাপোড়া দেখা দেয়। জেনে নিন বুকে জ্বালাপোড়া হলে তা দূর করার উপায়-

আরো পড়ুন : টমেটোতে সারবে টাইফয়েড, দাবি বিজ্ঞানীদের

খাবার চিবিয়ে খান

খাবার খাওয়ার সময় অনেকেই তাড়াহুড়া করেন। এমনটা করা যাবে না। আধাআধি নয়, খাবার খেতে হবে ভালো করে চিবিয়ে। খুব দ্রুত খাবার খেলে আমাদের পেট সহজে হজম করতে পারে না। সেখান থেকে দেখা দিতে পারে অ্যাসিডিটি। ফলস্বরূপ ভুগতে হয় বুকে জ্বালাপোড়ায়। তাই এই সমস্যা এড়াতে খাবার ভালো করে চিবিয়ে খান।

রাতে দেরি করে খাবেন না

অনেকে রাতে দেরি করে খান। আপনারও কি এমন অভ্যাস রয়েছে? থাকলে তা ত্যাগ করুন। কারণ আপনি যদি রাতে দেরি করে খান এবং খাওয়ার পরপরই ঘুমাতে চলে যান তাহলে বুকে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। তাই সবচেয়ে ভালো হয় রাতের খাবার আগেভাগে খাওয়া এবং খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর ঘুমাতে যাওয়া।

টক জাতীয় ফল সীমিত করুন

টক জাতীয় বা সাইট্রাস ফলের অনেক উপকারিতা রয়েছে একথা সত্যি। কিন্তু আপনার যদি বুকে জ্বালাপোড়ার সমস্যা থাকে তাহলে এ ধরনের খাবার কম খাওয়াই ভালো। সেইসঙ্গে এড়িয়ে চলতে হবে চকোলেটও। কারণ এ ধরনের খাবার অ্যাসিডিটি ডেকে আনতে পারে। এর বদলে সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন। এটি আপনাকে বুকে জ্বালাপোড়াসহ আরও অনেক সমস্যা থেকে দূরে রাখতে কাজ করবে।

ধূমপান বাদ দিন

ধূমপানের অভ্যাস থাকলে তা বাদ দেওয়া জরুরি। কারণ ধূমপান অসংখ্য অসুখের কারণ। এমনকী এটি মৃত্যুও ডেকে আনতে পারে। তাই আপনার বুকে জ্বালাপোড়ার সমস্যা হলে ধূমপানের অভ্যাস বাদ দিতে হবে। সেইসঙ্গে ময়দা দিয়ে তৈরি খাবারও খেতে হবে সীমিত। এগুলো এড়িয়ে চলতে পারলেই আপনার বুকে জ্বালাপোড়ার সমস্যা অনেকটা দূর হবে।

খালি পেটে বেকিং সোডা মেশানো পানি পান করুন

বেকিং সোডা সাধারণত খাবার ফোলানোর কাজে ব্যবহার করা হয়। কেক এবং বিভিন্ন ধরনের পিঠা তৈরিতে এটি বেশি ব্যবহার করা হয়। তবে আপনার বুকে জ্বালাপোড়ার সমস্যা দূর করতেও কাজ করবে এটি। সেজন্য প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে আধা টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পান করে নিন। এতে বুকে জ্বালাপোড়া কমবে অনেকটাই।

এস/ আই. কে. জে/ 

বুকে জ্বালাপোড়া বেকিং সোডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250