রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

‘হাজারবার ভাঙলেও তোরা ৩২ নম্বরের ইতিহাস মুছে ফেলতে পারবি না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন আজ ধানমন্ডির ৩২ নম্বরে ফের আনা হয়েছে দুইটি বুলডোজার।

আজ সোমবার (১৭ই নভেম্বর) বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুইটি নেওয়া হয়। সে সময় ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায়। তাদের পরিচয় জানতে চাইলে একজন বলেন ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে সেখানে বুলডোজার দুইটি আনা হয়েছে।

বিবিসি বাংলার একটি সংবাদের কার্ড শেয়ার করে চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতা ফেসবুকে লিখেছেন, ‘ওহে রাজাকারের বাচ্চারা, হাজারবার ভাঙলেও তোরা ৩২ নম্বরের ইতিহাস মুছে ফেলতে পারবি না। ৩২ হলো ফিনিক্স! ভেঙে গুঁড়িয়ে দেওয়া প্রতিটি ইটের কণা আর পুড়িয়ে ছাই করে দেওয়া ধ্বংসস্তূপের গর্ভ থেকেই পুনর্জাগরণ হবে ৩২-এর। যতদিন এই ভূখণ্ডে বাংলাদেশের পতাকা উড়বে, ততদিন ৩২ নম্বর তোদের পরাজয়ের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে থাকবে!’

এর আগে গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয় ও আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার ছয় মাস পূর্তির দিন গেল ৫ই ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা হয়।

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250