রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসলামিক বক্তা জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি উপাধিতে ভূষিত করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্যের (প্রশাসন) কাছে স্মারকলিপি দিয়েছে একদল শিক্ষার্থী।

সোমবার (৩রা নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম।

শিক্ষার্থীরা বলেন, জাকির নায়েককে সম্মানসূচক ডিগ্রি দিতে হবে ইসলামি জ্ঞান, যুক্তিবাদ ও মানবতার বার্তাকে সম্মান জানাতে। এটি হবে ঐতিহাসিক পদক্ষেপ, যা একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি ও ভাবমূর্তি বৃদ্ধি করবে।

তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, আপনাদের সদয় বিবেচনায় এই মহৎ ও সময়োপযোগী প্রস্তাব বাস্তবায়িত হবে এবং বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক সুনাম-মর্যাদা বহুগুণে বাড়বে।

জাকির নায়েক আগামী ২৮শে নভেম্বর ঢাকায় আসতে পারেন। দুই দিনের সফরে এসে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

জাকির নায়েক ভারতের নাগরিক। ২০১৬ সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং অর্থ পাচারের অভিযোগে মামলা রয়েছে।

জে.এস/

জাকির নায়েক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250