বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

যে দেশের রাজার ১৫ জন স্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

আফ্রিকা মহাদেশের ছোট্ট একটি দেশের নাম সোয়াজিল্যান্ড। দেশটির নাগরিকদের জীবনযাত্রা খুব সাধারণ হলেও রাজার কিন্তু বিলাসী জীবন। কিং তৃতীয় মস্বতি নামের এই রাজা রীতিমতো প্রাইভেট জেটে করে চলাফেরা করেন, রয়েছে দামি দামি গাড়ি। শুধু তাই নয়, রাজা মস্বতির ১৫ জন স্ত্রী আছেন।

বর্তমান সময়ে কোনো দেশের রাজার ১৫ স্ত্রী থাকা অবাক করার মতোই ঘটনা। এ জন্য বিভিন্ন সময় খবরের শিরোনাম হয়েছেন তিনি। কয়েক বছর আগে স্ত্রীদের শতকোটি টাকা দিয়ে ১৯টি রোলস রয়েস কিনে সাড়া ফেলেছিলেন রাজা মস্বতি।

২০১৮ সালে পঞ্চাশতম স্বাধীনতা দিবসে রাজা দেশটির নাম বদলে ফেলার ঘোষণা দিয়েও শিরোনাম হয়েছিলেন। তৃতীয় মস্বতী ঘোষণা করেন সোয়াজিল্যান্ডের নতুন নাম হবে ইসোয়াতিনি। পুরো নাম হবে দ্য কিংডম অব ইসোয়াতিনি। স্বাধীনতার ৫০তম বছরে এসে উপনিবেশিক নাম বদলে স্বদেশী নাম ডাকতে পেরে বেশ আনন্দ পেয়েছিল দেশটির জনগণও।

দেশের নাম পরিবর্তন সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে রাজা জানান, বিশ্বের যে কোনো দেশে গেলে ভুলবশত তাদেরকে সুইজারল্যান্ডের বাসিন্দা বলে মনে করা হয়। অনেক সময় নিজেদের পরিচয় সংকটে পড়তে হয়। এই জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন : নিলামে ২৮৫ বছরের পুরনো লেবু, দাম উঠল কত?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোয়াজিল্যান্ডের রাজার ১৫ স্ত্রী থাকার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা হয়। অনেকে বলেন, রাজা সম্ভবত প্রতি বছর একটি করে বিয়ে করেন। এই রাজার বাবা দ্বিতীয় মস্বতীর ৭০ জনের বেশি স্ত্রী ছিল বলে প্রচলিত আছে। 

সোয়াজিল্যান্ডের রাজাদের বিয়ে করার জন্য স্ত্রী বাছাই করার পদ্ধতিটিও অন্যরকম। প্রতিবছর নির্দিষ্ট সময়ে একটি উৎসবের আয়োজন করা হয়। আট দিনব্যাপী এই উৎসবে অংশগ্রহণ করে প্রায় ৪০ হাজার তরুণী। তারা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে অংশগ্রহণের পাশাপাশি মাতৃভাষায় গান গেয়ে থাকে। এই উৎসবের তাদের গান এবং নাচ দেখে ৪০ হাজার সুন্দরীর মধ্য থেকে একজনকে বেছে নেন রাজা।

এস/


স্ত্রী রাজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250