শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

ঘরে সহজেই বানাতে পারেন সুস্বাদু স্মোকি ইলিশ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ৮ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কাঁটার ভয়ে অনেকেই ইলিশ মাছ খেতে চায় না, বিশেষ করে শিশুরা। তাদের জন্য ইলিশের এই পদটি রাঁধতে পারেন। প্রেশার কুকারে বানানোর ফলে এই রান্নায় ইলিশের কাঁটাগুলো নরম হয়ে যায়। রইলো রেসিপি-

উপকরণ: ইলিশ মাছ, রসুন ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, মরিচ ১ চা চামচ, তেল সামান্য, তেঁতুলগোলা পানি পরিমাণমতো, জিরা গুঁড়া ১ চা চামচ, চিনি স্বাদমতো 

প্রণালী: প্রথমে মাছটি ভালোভাবে পরিষ্কার করে মাথা ও লেজ কেটে আলাদা করতে হবে। বড় মাছের ক্ষেত্রে এভাবে আলাদা করবেন। তবে মাছ আকারে ছোট হলে শুধু মাথা আলাদা করে কেটে তা সাদা সুতি কাপড় দিয়ে আলাদা আলাদাভাবে বেঁধে নিতে হবে। 

আরো পড়ুন : কিভাবে সিভি তৈরি করলে তা অন্যদের থেকে সেরা হবে?

একটা প্রেশার কুকারে পেঁয়াজ কুচি, লবণ, মরিচ, সামান্য তেল, রসুন ও জিরা গুঁড়া দিয়ে তাতে ৪ কাপ পানি দিয়ে বেঁধে রাখা ইলিশ মাছ দিয়ে দিতে হবে।

এরপর চুলার জ্বাল মাঝারি আঁচে রেখে ৪০-৪৫ মিনিটের সিটি দিতে হবে৷ কিছুটা ঠান্ডা হলে আস্তে করে কাপড়সহ মাছটা তুলে কিছুক্ষণ পরে কাপড়টা সাবধানে খুলে ফেলতে হবে।

একটা ছড়ানো ফ্রাইপ্যানে প্রেশার কুকারের গ্রেভিটা দিয়ে তাতে অল্প তেঁতুলের গ্রেভি আর সামান্য চিনি দিয়ে তেল বেরোলে বন্ধ করতে হবে। 

তারপর নিচে প্রথমে গ্রেভি, এরপর মাছটা সাজিয়ে আবার উপরে গ্রেভি দিয়ে ইলেকট্রিক ওভেনে ১৫ মিনিট বেক করলেই স্মোকি ইলিশ প্রস্তুত। চাইলে এই কাজটি চুলায়ও করতে পারেন।  

এস/ আই.কে.জে

স্মোকি ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250