শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১ বছর পর কোয়াবের নেতৃত্বে নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

অবশেষে পদ ছাড়লেন নাঈমুর রহমান ও দেবব্রত পাল। প্রায় ১১ বছর ধরে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তারা। বিভিন্ন সময়ে ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের সরব না হওয়া নিয়ে যেমন প্রশ্ন আছে, সমালোচনা হয়েছে তাদের দায়িত্ব না ছাড়া নিয়েও।

গত ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুরকে প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে সংগঠনের কার্যক্রম নতুন করে শুরু করতে কয়েক দফা বৈঠক করেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

অবশেষে আজ রোববার (২৩শে মার্চ) ঢাকার মিরপুরে বিসিবির একাডেমি মাঠে এক বৈঠকের পর তাদের দায়িত্ব ছাড়ার কথা জানান সাবেক অধিনায়ক আকরাম খান। নাঈমুর কোয়াব সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্ত তাদের জানিয়েছেন বলে জানান আকরাম। সাধারণ সম্পাদক দেবব্রতও কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানান তিনি।

২০২৩ সালে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নাঈমুর রহমান ও দেবব্রত পাল

সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সেলিম শাহেদের নেতৃত্বে ১৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। এতে আরও আছেন মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত। এছাড়া আছেন আটটি বিভাগীয় দলের অধিনায়কেরাও।  

আহ্বায়ক কমিটির কাজ কী হবে তা জানিয়ে আহ্বায়ক সেলিম শাহেদ সাংবাদিকদের বলেছেন,‘আমাদের প্রথম কাজ হচ্ছে গঠনতন্ত্রকে একটা কাঠামোর মধ্যে ফেলতে হবে। যেন প্রক্রিয়াটা মেনে চলা হয়। আমরা সিস্টেমটার উন্নতি করার চেষ্টা করব। গঠনতন্ত্র আপডেট করার চেষ্টা করব। কারা ভোটার, এটারও কোনো গাইডলাইন নেই।’ 

এ কাজ করতে কত দিন লাগবে, তা জানিয়ে তিনি বলেন, ‘এটা করতে ৩ মাসও লাগতে পারে, ৬ মাসও লাগতে পারে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করার চেষ্টা করব।’

এইচ.এস/


কোয়াব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250