মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

এ বছর বাংলাদেশেই অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেপ্টেম্বর–অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় নারীরা। দুই প্রতিবেশী দেশের সবগুলো ম্যাচই হবে চায়ের শহর সিলেটে।

রোববার (২৮শে এপ্রিল) সিরিজের প্রথম ম্যাচ মাঠে নামবে দুই দল। এর আগে আজ সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জোতি এবং তার ভারতীয় প্রতিপক্ষ হরমনপ্রীত কৌর।

মাঠে নামার আগে শুক্রবার সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন বাংলাদেশের মেয়েরা। অনুশীলন শেষে সহ-অধিনায়ক নাহিদা আক্তার প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা বলেন, আমরা এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আরো একটা দিন আছে, আশা করি ভালো প্রস্তুতি হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজ দেখা যাবে যেভাবে

গত বছর জুলাই মাসে ঘরের মাঠে এই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র এবং টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ এবার আগের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নাহিদার কথায়, আমাদের চেষ্টা থাকবে ভালো খেলে কিভাবে আমরা জয়লাভ করতে পারি। আমরা ভালো ছন্দে আছি, যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে ভালো কিছু করতে পারব।

সিরিজের পরের ম্যাচগুলো যথাক্রমে ৩০শে এপ্রিল, ২রা মে, ৬ই মে ও ৯ই মে। সিরিজের সব ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।

এসকে/ 

বাংলাদেশ-ভারত সিরিজ ট্রফি উন্মোচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250