মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে বার্তা! *** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজ দেখা যাবে যেভাবে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘরের মাঠে ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৮শে এপ্রিল সিলেটে এই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে।

এদিকে প্রতিবারই মেয়েদের সিরিজের সম্প্রচার নিয়ে তৈরি হয় নানান জটিলতা। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজও ইউটিউবে দেখানো হয়েছে। তবে এবার আর তেমনটি হচ্ছে না। দুই দলের মধ্যকার এই সিরিজটি টি-স্পোর্টসে সরাসরি দেখা যাবে।

শুক্রবার (২৬শে এপ্রিল) রাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

আরো পড়ুন : সমর্থকদের সমালোচনায় হাসি পায় সাকিবের!

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি হবে ৩০শে এপ্রিল। অন্যদিকে ২রা মে ও ৬ই মে হবে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ মাঠে গড়াবে আগামী ৯ই মে।

সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির হলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি বেলা ২টায় শুরু হবে।

উল্লেখ্য, গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত নারী দল। সেবার নানান বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। আম্পায়ারিং নিয়েও অভিযোগ তুলেছিলেন তিনি। এমন কাণ্ডে আইসিসি থেকে শাস্তিও পেয়েছিলেন হারমনপ্রীত।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।

এস/  আই.কে.জে/ 

বাংলাদেশ ভারত সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250